National

নির্ভয়াকাণ্ডের পৈশাচিক ছায়া, গণধর্ষণের পর অমানুষিক অত্যাচার, মৃত কিশোরী

কিশোরীর মুখ, ঠোঁট, ঘাড় ও বুকে নৃশংস আঘাতের চিহ্ন রয়েছে। বুকের ওপর বসে পড়ায় ফেটে গেছে ফুসফুস। গোপনাঙ্গে অনেকগুলি আঘাতের চিহ্ন রয়েছে। সেইসঙ্গে একটি ভোঁতা বস্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে তার গোপনাঙ্গে। অত্যাচারে কিশোরীর লিভারও ক্ষতিগ্রস্ত হয়েছে। সে যে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল তাও তার আঘাতের চিহ্ন থেকে পরিস্কার। দেহের প্রাথমিক পরীক্ষা করে এমনই জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। তিনি আরও জানিয়েছেন, কিশোরীর ২ দিন আগেই মৃত্যু হয়েছে। গণধর্ষণের পর তার ওপর ৩-৪ জন পাশবিক অত্যাচার চালায় বলে তাঁর অনুমান।

ঘটনার ভয়াবহতা বলে দিচ্ছে দিল্লির নির্ভয়াকাণ্ডে যেভাবে কিছু বিকৃতকাম মানুষ গণধর্ষণ করেই থেমে থাকেনি, নির্ভয়ার ওপর চালিয়েছিল পৈশাচিক অত্যাচার। হরিয়ানার ঝিন্দ এলাকায় একটি নালার ধার থেকে উদ্ধার হওয়া অর্ধনগ্ন কিশোরীর দেহও সেই কাহিনির পুনরাবৃত্তির ভয়ংকর ছবি তুলে ধরেছে। আলুথালুভাবে একটি জামা পরিহিতা অবস্থায় ১৫ বছরের ওই কিশোরীর দেহ গত শনিবার উদ্ধার হয়। পুলিশ জানতে পারে ওই কিশোরী কুরুক্ষেত্রের একটি গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার সে শিক্ষকের কাছে পড়তে বাড়ি থেকে বার হয়। তারপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। যে যুবকের সঙ্গে তাকে শেষবার দেখা গিয়েছিল, সেও বেপাত্তা।

এদিকে এই ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রবল অসন্তোষ প্রকাশ করেছে কিশোরীর পরিবার। কিশোরীর বাবার দাবি, তাঁর মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। তার ওপর অকথ্য অত্যাচার হয়েছে। প্রশাসন তার কাজ ঠিকমত করলে এমন ঘটনা কখনই ঘটত না।

দশম শ্রেণির এই কিশোরীর নৃশংস হত্যার ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। ঘটনার তদন্তে ২টি তদন্তকারী দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই এক অভিযুক্তকে চিহ্নিত করা গেছে বলে দাবি করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026