National

তাঁবুতে আগুন, শিক্ষামূলক শিবিরে পুড়ে মৃত্যু ৩ ছাত্রীর

ভয়ানক অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গেল গুজরাটের রাজকোটে একটি অস্থায়ী শিবিরের অনেকগুলি তাঁবু। তাঁবুর ভিতরে আগুনে পুড়ে মৃত্যু হল ৩ ছাত্রীর। যারা এসেছিল রাজকোটে আয়োজিত একটি শিক্ষামূলক আলোচনাচক্রে যোগদান করতে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে ওই শিবিরের আরও ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে তারা চিকিৎসাধীন।

রাজকোটের প্রাণশালা গ্রামে একটি স্কুল চত্বরে খাটানো ছিল অজস্র তাঁবু। প্রতিবারের মতো এই বছরও ওই গ্রামে শ্রী বৈদিক মিশন আয়োজন করে একটি শিক্ষামূলক সমাবেশের। অনুষ্ঠানের মেয়াদ ছিল ১০ দিনের। গুজরাটের নানা প্রান্ত থেকে সমাবেশে যোগদান করতে উপস্থিত হন অজস্র মানুষ। এদের মধ্যে ছিল বহু ছাত্রছাত্রীও। তাদের অনেককে রাখা হয় হোস্টেলে। আর বাকিদের থাকার জন্য গ্রামের মধ্যেই শিবিরের ব্যবস্থা করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ আচমকা আগুন লেগে যায় ‘রাষ্ট্র কথা’ শিবিরটিতে। ভয়াবহ আগুনের গ্রাসে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ ছাত্রীর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। কিন্তু ততক্ষণে আগুনের বিধ্বংসী গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে শিবিরের অধিকাংশ তাঁবু।

শর্ট সার্কিট থেকে শিবিরে আগুন ধরে যায় বলে প্রাথমিক অনুমান দমকলবাহিনীর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্য সরকারের আধিকারিকরা। আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে গুজরাট সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026