বাইরের কেউ নয়, নিজের বাবার হাতেই টানা চার বছর ধরে যৌন হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে। আপাত দৃষ্টিতে অবিশ্বাস্য তাঁর সেই অভিযোগ মানতে চাননি খোদ তাঁর পরিবারের লোকজন। কোনও প্রমাণ না থাকায় তাঁরা বরং অষ্টাদশীটির উপরই রাগ করেছেন বাবার সম্বন্ধে এমন কথা বলায়। অথচ দিনের পর দিন বাবার হাতে যৌন হয়রানি সহ্য করতে করতে মেয়েটি মানসিক দিক থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। বাবার বিরুদ্ধে প্রমাণ যোগাড় করতে এক বন্ধুর সঙ্গে আলোচনা করে ঘরে লুকোনো ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় সে। আর সেই ক্যামেরাতেই বন্দি হয়ে যায় পিতার কুকীর্তি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জালাউন জেলায়। কলেজ পড়ুয়া ওই মেয়েটির অভিযোগক্রমে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর দাবির সপক্ষে তোলা ভিডিও মেয়েটি তুলে দিয়েছে পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় মেয়ের সঙ্গে অভব্য আচরণের কথা স্বীকার করে নিয়েছে ওই ব্যক্তি।
Read Next
National
September 25, 2026
আসন্ন এল নিনো মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিল দেশের এক রাজ্য
National
September 25, 2026
গ্রীষ্মের আগুনে গরম ফিরল ৬ জেলায়, পার করল ৪০ ডিগ্রি তাপমাত্রার পারদ
September 27, 2026
ভারতীয় রেলে লেখা হল নতুন ইতিহাস, যাত্রা শুরু করল অন্য জ্বালানির ট্রেন
September 27, 2026
দোকানে ঢুকে আধ বোতল মদ গলায় ঢালল এক বাঁদর, স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হল
September 25, 2026
আসন্ন এল নিনো মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিল দেশের এক রাজ্য
September 25, 2026
গ্রীষ্মের আগুনে গরম ফিরল ৬ জেলায়, পার করল ৪০ ডিগ্রি তাপমাত্রার পারদ
Related Articles
Leave a Reply











