National

বিমান আকাশে, ককপিটে ঝগড়া-চড়, ২ পাইলটকে বরখাস্ত করল জেট

নতুন বছরের পয়লা জানুয়ারি। লন্ডন থেকে মুম্বইয়ের দিকে ৩২৪ জন যাত্রীকে নিয়ে উড়ে আসছিল একটি জেটের বিমান। অভিযোগ মাঝ আকাশে যাঁদের হাতে পুরো বিমানের যাত্রী সহ বিমানকর্মীদের দায়িত্ব, সেই ২ পাইলট তখন বিমানকে অটো পাইলট মোডে দিয়ে ঝগড়ায় ব্যস্ত। পাইলটের পাশে কো-পাইলটের চেয়ারে ছিলেন তাঁরই বান্ধবী। দুজনের মধ্য মন কষাকষি। সেখান থেকে ঝগড়া। অন্তত এমনই মনে করছেন বিমানকর্মীরা। সেই ঝগড়া ক্রমশ সুর চড়ায়। উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে। অভিযোগ ঠিক সেই সময়েই পাইলট কো-পাইলটকে চড় মারেন। চড় খেয়ে কাঁদতে কাঁদতে ককপিট ছেড়ে বেরিয়ে আসেন ওই মহিলা। সব জানান বিমানকর্মীদের। বেরিয়ে আসেন পাইলটও। সেই সময়ে বিমানটি অটো পাইলট মোডে, ককপিটে কোনও পাইলট ছাড়াই উড়ছিল। ককপিট ছেড়ে পাইলট ও কো-পাইলট দুজনেই তখন বাইরে। পাইলট বুঝিয়ে ওই মহিলা কো-পাইলটকে ককপিটে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাতে বিশেষ কাজ হয়নি। ওই মহিলাও তখন এক ককপিটে পাইলটের সঙ্গে থাকতে নারাজ।

যদিও বিমান মুম্বইতে সঠিক সময়েই অবতরণ করে। কিন্তু তারপরই ঘটনা সামনে আসে। বিষয়টি মাঝ আকাশে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলায় ডিজিসিএ হস্তক্ষেপ করে। পাইলটের লাইসেন্স বাতিল করে দেয় নিয়ামক সংস্থা। বিষয়টি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুর কানেও পৌঁছয়। এদিকে ওই ২ পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে জেট এয়ারওয়েজও। ২ পাইলটকেই বরখাস্ত করেছে তারা।

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026