National

স্বামীকে ডিভোর্স না দেওয়ায় সতীনকে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেফতার চতুর্থ স্ত্রী

সতীন কাঁটা নারীদের কাছে এক বড় সমস্যা। সতীনের সঙ্গে স্বামীকে ভাগ বাটোয়ারার বিষয়টি মানতে পারেন না কোনও মহিলাই। ভোপালের নিশাতপুর শহরের বাসিন্দা আয়েশাও তার ব্যতিক্রম নয়। তাই সতীন কাঁটা উপড়ে ফেলতে স্বামীর তৃতীয় স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করে সে। তবে বরাত জোরে বেঁচে যান গুরুতর আহত আয়েশার সতীন শবনম।

পুলিশ সূত্রে খবর, ভোপালের নিশাতপুর এলাকার বাসিন্দা সালিম পেশায় একজন নিরাপত্তারক্ষী। শবনম তাঁর তৃতীয় স্ত্রী। আর আয়েশা তাঁর চতুর্থ পত্নী। স্বামীর সঙ্গে সুখে সংসার করার পথে আয়েশার কাছে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শবনম। অভিযোগ, আয়েশা স্বামী সালিমকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে শবনমের উপর। শবনম একাধিকবার স্বামীকে ডিভোর্স দিতে অসম্মতি প্রকাশ করেন। প্রবল রাগে আয়েশা তখন মায়ের সঙ্গে মিলে শবনমের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ শবনমের।

গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয়দের সাহায্যে শবনমকে ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। তাঁর শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শবনমের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার হয় অভিযুক্ত আয়েশা। সতীনকে পুড়িয়ে মারার কাজে মেয়েকে ইন্ধন দেওয়ায় গ্রেফতার করা হয়েছে আয়েশার মাকেও।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026