রাত তখন আড়াইটে। বেঙ্গালুরুর কালাসিপল্লম এলাকার কুম্বারা সংঘের বাড়ির একতলায় কৈলাস রেস্তোরাঁ ও বারে তখন ঘুমে কাদা ৫ কর্মী। শাটার নামানো রেস্তোরাঁতেই তাঁরা প্রতিদিন রাতে ঘুমোন। আচমকাই মধ্যরাতে আগুন লেগে যায় রেস্তোরাঁয়। ছড়িয়ে পড়তে থাকে ধোঁয়া। কিন্তু শাটার বন্ধ থাকায় দ্রুত সেই শাটার খুলে বাইরে আসতে পারেননি ৫ কর্মী। যাঁদের মধ্যে ৩ জনের বয়স ২০-র আশপাশে।
দমকল দ্রুত গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় তাঁদের। সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ৫ রেস্তোরাঁ কর্মী দোকানের মধ্যেই দমবন্ধ হয়ে মারা গেয়েছেন। কীভাবে আগুন লাগল তা পরিস্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…