বিশ্বের সর্বাধিক রোজগার কোন কোন সেলিব্রিটির? প্রতি বছরের মত এবছরও এই প্রশ্নের উত্তর প্রকাশ্যে আনল ফোর্বস পত্রিকা। সেলিব্রিটিদের রোজগার অনুযায়ী প্রথম ১০০ জনের তালিকা প্রকাশ করেছে তারা। তালিকায় জায়গা পেয়েছেন ভারতের ২ বলিউড তারকা শাহরুখ খান ও অক্ষয় কুমার। ফোর্বসের এই তালিকায় দুজনেই অবশ্য জায়গা পেয়েছেন তলার দিকে।
৩৩ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ২২১ কোটি ২২ লক্ষ টাকা রোজগারে ২০১৬ সালে তালিকায় ৮৬ তম স্থান পেয়েছেন শাহরুখ খান। অক্ষয় কুমারের স্থান হয়েছে ৯৪ তম। ফোর্বসের হিসাবে অক্ষয়ের রোজগার ৩১.৫ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ২১১ কোটি ৬৩ লক্ষ টাকা। তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন মার্কিন গায়ক টেলর সুইফট। তাঁর রোজগার ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ১১৪১ কোটি ৭১ লক্ষ টাকা।
গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…