National

ফের আগুনের কবলে মুম্বই, এবার গ্রাসে সিনেভিস্তা স্টুডিও

শনিবার রাত ৮টা। রাতের মুম্বই উইকএন্ডে সবে যেন জেগে উঠছে। ঠিক সেই সময়েই আচমকা আগুন লাগে কাঞ্জুরবার্গ এলাকার সিনেভিস্তা স্টুডিওতে। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৭টি ইঞ্জিন। হাজির হয় ৪টি জলের ট্যাঙ্কারও। আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকলকে। এলাকা জুড়েও আতঙ্ক ছড়ায়। যখন আগুন লাগে তখন স্টুডিওতে ২টি সিরিয়ালের শ্যুটিং চলছিল। বেপানাহ্ ও হাসিল নামে ২টি সিরিয়ালের কলাকুশলী থেকে টেকনিশিয়ানরা সকলেই তখন স্টুডিওয় হাজির ছিলেন। আগুন দেখে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন তাঁরা। আগুন ছড়ানোর আগেই বেরিয়ে আসার ফলে কারও কোনও আঘাত লাগেনি বলেই খবর।

৫ একর জমির ওপর ৩০টি শ্যুটিং লোকেশন রয়েছে সিনেভিস্তাতে। প্রচুর টিভি সিরিয়ালের শ্যুটিং হয় এখানে। প্রাথমিক খবর হল এদিন আগুন ছড়ায় একটি জেনারেটর থেকে। কমলা মিলসের বিধ্বংসী আগুনের স্মৃতি এখনও তাজা মুম্বইবাসীর মনে। তার মধ্যেই ফের ভয়ংকর আগুনের গ্রাসে বাণিজ্য নগরী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026