National

৩ মাস পর পর্দা ফাঁস, মাকে হত্যা করে পার পেল না অধ্যাপক ছেলে!

৩ মাস আগে বৃদ্ধা মাকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করেছিল পেশায় অধ্যাপক ছেলে। অথচ পুলিশকে সে জানায়, মা অবসাদ থেকে আত্মহত্যা করেছেন। ৩ মাস পর তার সেই মিথ্যা ফাঁস হয়ে গেল একটা মাত্র ফোনের কারণে। গুজরাটের রাজকোট থানায় কিছুদিন আগে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন আসে। তিনি দাবি করেন, ওই অধ্যাপক মিথ্যা কথা বলছে। আত্মহত্যা নয়, অধ্যাপক নিজেই তার অসুস্থ মাকে খুন করেছে। এরপরে ঘটনার তদন্তে নামে পুলিশ।

অভিযুক্ত অধ্যাপকের আবাসনের সিসিটিভি ফুটেজ থেকে প্রমাণিত হয় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দাবি মিথ্যা ছিল না। গুজরাটের রাজকোটের রামেশ্বর পার্কের বাসিন্দা সন্দীপ নাথওয়ানি বাস্তবেই ইচ্ছাকৃতভাবে খুন করেছে বৃদ্ধা মাকে। গত বছর ২৭ সেপ্টেম্বরের ফুটেজটিতে দেখা যাচ্ছে, অসুস্থ মাকে কোলে করে ছাদে নিয়ে যাচ্ছে ওই অধ্যাপক। কিন্তু কিছুক্ষণ পর ছাদ থেকে একাই নিচে নেমে আসে সে। এরপর হন্তদন্ত হয়ে নিজের ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অথচ বয়ানে সে অন্য কথা জানিয়েছিল পুলিশকে। বলেছিল, সূর্যপুজো করতে মাকে নিয়ে ছাদে গিয়েছিল সে। মায়ের জন্য জল নিতে এক ফাঁকে নিচে নেমে আসে অভিযুক্ত। সেই সময় তার মা ছাদ থেকে ঝাঁপ দেন বলে দাবি করে সন্দীপ। কিন্তু সিসিটিভি ফুটেজ তো বলছে অন্য কথা। একজন বৃদ্ধা যাঁর হাঁটাচলার ক্ষমতা পর্যন্ত নেই, তিনি কি করে ছাদ থেকে লাফ দেবেন? আর সন্দীপ ছাদ থেকে নেমে আসার পর জল নিয়ে তো ছাদে আর যায়নি!

সব মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়, ৩ মাস আগে তাঁদের মিথ্যা বয়ান দিয়েছিল অধ্যাপক সন্দীপ নাথওয়ানি। অভিযুক্ত অধ্যাপকের বৃদ্ধা মা আশা নাথওয়ানি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তার উপর পক্ষাঘাতের জন্য হাঁটাচলা করতেও অক্ষম ছিলেন তিনি। সম্ভবত অসুস্থ মায়ের সেবাযত্ন করতে করতে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল অভিযুক্ত সন্দীপ। সেই অবসাদ থেকে এমন নারকীয় হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে বলে অনুমান পুলিশের।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026