National

ছাত্রী আবাসনে ৫১ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে ধৃত ম্যানেজার

১ জন ২ জন নয়, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মচারির হাতে একসঙ্গে ৫১ জন ছাত্রীর যৌন হেনস্থার চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে লখনউয়ে। একটি মাদ্রাসার ছাত্রী আবাসের এই ঘটনা রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। যৌন নিগ্রহের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত মহম্মদ তৈয়বকে।

লখনউয়ের সাহাদাতগঞ্জে অবস্থিত মাদ্রাসাটিতে কয়েকশো ছাত্রী পড়াশোনা করে। যাদের মধ্যে অনেকেই মাদ্রাসার হস্টেলে থাকে। সেখান থেকেই ৫১ জন ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ছাত্রীদের পরিবারের দাবি, মাদ্রাসার ম্যানেজার দিনের পর দিন তাঁদের মেয়েদের উপর শারীরিক অত্যাচার চালাত।

ছাত্রীদের দাবি, অভিযুক্ত ম্যানেজার আটকে রেখে তাদের উপর যৌন নির্যাতন চালাত। প্রতিবাদ করলে কপালে জুটত বেদম প্রহার। এমনকি তাদের দিয়ে অশ্লীল নাচ করানো হত বলে অভিযোগ ছাত্রীদের। পরে কয়েকজন ছাত্রী তাদের দুর্দশার কথা কাগজে লিখে প্রতিবেশিদের বাড়িতে ফেলে দেয় বলে জানিয়েছে নির্যাতিতা ছাত্রীরা। সেই কাগজ পড়ে তৎপর হন প্রতিবেশিরা। প্রতিবেশি ও পরিবারের অভিযোগ পেয়ে গত শুক্রবার মাদ্রাসাটিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই ৫১ জন ছাত্রীকে উদ্ধার করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026