প্রতীকী ছবি
টিভিতে মা কালীর অনুষ্ঠান দেখতে ভারী ভাল লাগত ৯ বছরের রঞ্জনের। বোন আর বাকি বাচ্চারা চেয়েছিল মা কালীর মতো সেও লম্বা জিভ বার করে তার অলৌকিক ক্ষমতা দেখাক। তাই আগাপিছু না ভেবে শিশুমন খেলার ছলে নিয়ে ফেলে দুঃসাহসিক পদক্ষেপ। গলায় কাপড়ের ফাঁস দিয়ে বিশাল লম্বা জিভ বার করে বোন ও বাকিদের সামনে কেরামতি দেখাতে যায় রঞ্জন। এই ভয়ংকর খেলার মাশুল শেষ পর্যন্ত তাকে দিতে হয় নিজের প্রাণ দিয়ে।
টেলিভিশনে প্রিয় ধারাবাহিকের চরিত্রের অনুকরণ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ৯ বছরের এক নাবালকের। উত্তরপ্রদেশের লখনউয়ের প্রেমনগর এলাকায় নাবালক রঞ্জনের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার। পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে মা কালীর একটি অনুষ্ঠান দেখছিল রঞ্জন, তার ছোট বোন ও আরও কয়েকজন শিশু। তাদের আবদার মেটাতে গিয়ে চরম পরিণতি হয় রঞ্জনের। আশঙ্কাজনক অবস্থায় রঞ্জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নাবালকের করুণ মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…