National

শিশু ও নাবালিকাকে যৌন হেনস্থা করে হাতে ৫ টাকা ধরাল বৃদ্ধ

এক শিশু ও এক নাবালিকাকে যৌন হয়রানি করার অভিযোগে গ্রেফতার হল ৬০ বছরের বৃদ্ধ। হাতে ৫ টাকা দিয়ে ওই বৃদ্ধ শিশু ও নাবালিকাকে যৌন হেনস্থার কথা কাউকে বলতে বারণ করে বলেও অভিযোগ। গত রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির পালম এলাকায়।

বাড়ির বাইরে খেলা করছিল দুই বান্ধবী। একজনের বয়স ৫, আরেকজনের ৯। সেইসময় তাদের অভিভাবকরা বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ, চকলেট দেওয়ার নাম করে পেশায় শ্রমিক বৃদ্ধ জইনুল ইসলাম দুজনকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে পালা করে জইনুল তাদের শারীরিক নিগ্রহ করা শুরু করে বলে অভিযোগ। গোপনাঙ্গে তীব্র ব্যথা অনুভব করায় যন্ত্রণায় একসময় কেঁদে ওঠে শিশু ও নাবালিকা। লোক জানাজানির ভয়ে বৃদ্ধ তাদের দুজনকে ৫ টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলে, দাবি ওই শিশু ও নাবালিকার।

বাড়ি ফিরে দুজনের মধ্যে একজনের গোপনাঙ্গে আবার যন্ত্রণা শুরু হয়। মাকে ব্যথার কথা জানালে তিনি মেয়ের শরীরের গোপনাঙ্গ পরীক্ষা করে দেখেন। সেখানে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় নির্যাতিতার মায়ের। মেয়ের কাছ থেকে সব কথা জানার পর তিনি যোগাযোগ করেন অপর নিগৃহীতার পরিবারের সঙ্গে। দুই পরিবার মিলিতভাবে অভিযোগ দায়ের করে থানায়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026