National

মুম্বইয়ের রেস্তোরাঁয় বার্থডে পার্টি চলাকালীন আগুন লেগে মৃত ১৪

মুম্বইয়ের কমলা মিলস বিল্ডিংয়ের ট্রেড হাউসের একটি রেস্তোরাঁতে আগুন লেগে মৃত্যু হল ১৪ জনের। আহত ২০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই একটি কম্পাউন্ডেই ৫০টি রেস্তোরাঁ আছে। যেগুলির প্রত্যেকটির অগ্নিনির্বাপণ বন্দোবস্ত কঠোরভাবে খতিয়ে দেখছে মুম্বই পুরসভা।

আগুন লাগলেও মৃতদের কেউই ঝলসে মারা যাননি। বরং তাঁদের মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে। প্রবল ধোঁয়ায় ঢেকে যাওয়া ওই রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে পারেননি অনেকেই। ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁদের। সূত্রের খবর, রেস্তোরাঁটি বিশিষ্ট গায়ক শঙ্কর মহাদেবনের ছেলের।

লোয়ার পারেল এলাকার কমলা মিলস এলাকায় এই রেস্তোরাঁ ঠাসা চত্বরে রয়েছে নাইট ক্লাব, গেমিং জোন, সাধারণ রেস্তোরাঁ, পাব সবই। ফলে রাতভর এখানে মানুষের ভিড় লেগে থাকে। সেখানেই ওই রেস্তোরাঁতে একটি বার্থডে পার্টি চলছিল। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। তখনও সেখানে ৫০-এর ওপর মানুষ ছিলেন। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026