National

ওয়াশিং মেশিনে লুকিয়ে প্রতারক, শেষ হল ১৫ বছরের খোঁজ

২০০২ সালে ১ লক্ষ টাকা প্রতারণার মামলায় পুলিশ হন্যে হয়ে খুঁজছিল তাকে। কিন্তু কোত্থাও তার দেখা মেলেনি। আদালত তাকে ফেরার ঘোষণা করেছিল। পুলিশও খুঁজতে খুঁজতে এক সময়ে হাল ছাড়ার উপক্রম হয়। এভাবে কেটে গেছে ১৫টা বছর। কিন্তু কোথাও পুলিশের কাছে এই ব্যর্থতাটা বোধহয় কাঁটার মত বিঁধছিল। তাই তলে তলে খোঁজ বন্ধ করেনি তারা। অবশেষে মিলল সাফল্য।

পুলিশ সূত্রের খবর, পশ্চিম মুম্বইয়ের জুহুতে অভিযুক্তের তিন কামরার ফ্ল্যাটে আচমকাই হানা দেয় পুলিশ। কিন্তু ফ্ল্যাটে ঢুকতে গেলে তাদের পথ আটকান অভিযুক্তের স্ত্রী। কিছুতেই তিনি পুলিশকে ফ্ল্যাটে ঢুকতে দেবেন না। পুলিশও ঢুকেই ছাড়বে। অবশেষে ওই মহিলাকে গ্রেফতার করা হবে বলে ভয় দেখিয়ে পুলিশ ফ্ল্যাটে ঢুকে তল্লাশি শুরু করে। কিন্তু কোত্থাও অভিযুক্তের দেখা নেই। অগত্যা হতাশ হয়ে ফেরার সময়ে এক পুলিশকর্মীর মনে হয় একবার ওয়াশিং মেশিনের ঢাকনাটা খুলে দেখাই যাক।

হয়ত পাওয়া যাবে না, তবুও একবার দেখা যাক গোছের মনোভাব নিয়ে তাচ্ছিল্যের সঙ্গে ঢাকনা সরাতেই স্বপ্নপূরণ। ১৫ বছর ধরে গোটা মুম্বই পুলিশের নাকে দড়ি দিয়ে যে ব্যক্তি ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তানাবুদ করেছে, তাকে অবশেষে পাওয়া গেল কিনা তারই ফ্ল্যাটের ওয়াশিং মেশিনের মধ্যে! পুলিশ তখনই গ্রেফতার করে অভিযুক্তকে। থামে ১৫ বছরের গরু খোঁজা। হাঁফ ছেড়ে বাঁচে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026