National

বাপের বাড়িতে আত্মহত্যা অন্তঃসত্ত্বা মহিলার

বাবা-মা আমি দুঃখিত। স্বামীর সঙ্গে আমি ঘর করতে চাই না। নিজের শেষ ভিডিওতে এই কটা কথা রেকর্ড করেছিলেন ৪ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। তারপরেই সম্ভবত গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে অনুমান পুলিশের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তেড়েপাল্লিগুড়ম অঞ্চলে।

সূত্রের খবর, নাগামৌনিকা নামে ঐ মহিলার গত অগাস্ট মাসে বিয়ে হয়। সংক্রান্তি উৎসব উপলক্ষে অন্তঃসত্ত্বা নাগামৌনিকা কিছুদিন আগে বাপের বাড়িতে আসেন। গত সোমবার সেখানেই তিনি আত্মহত্যা করেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। তার আগে নাগামৌনিকা ফোনে একটি সেলফি ভিডিও রেকর্ড করেন বলে জানিয়েছে পুলিশ। ভিডিওতে মা-বাবাকে বিয়েতে দেওয়া যৌতুক শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলতে দেখা গেছে আত্মঘাতী নাগামৌনিকা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

অন্তঃসত্ত্বা নাগামৌনিকা ঠিক কি কারণে মানসিক অবসাদে ভুগছিলেন, তাঁর উপর শ্বশুরবাড়ির সদস্যরা কোনও চাপ সৃষ্টি করছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026