জলের তলায় নাসিক

রবিবার থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের নাসিক জেলা। একদিনে ১ হাজার মিলিমিটারের ওপর বৃষ্টিপাতে অধিকাংশ জায়গায়ই জলের তলায় চলে গেছে। গোদাবরী নদী দুকুল ছাপিয়ে অবস্থা আরও সঙ্গিন করে তুলেছে। দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। তারমধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওল্ড নাসিক এলাকায় একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গোদাবরীর তীরে পার্ক করা তিনটি গাড়ি প্রবল স্রোতের টানে ভেসে গেছে। ইগাতপুরি, ত্রম্বহকেশ্বর, দিনদোরি ও নাসিক সিটির অবস্থা সবচেয়ে শোচনীয়। বহু মানুষ বাড়ি থেকে বার হতেই পারছেন না। জল ক্রমশ বাড়ছে। কিছুদিন আগে গ্রীষ্মে একফোঁটা জলের জন্য হাহাকার করেছে মহারাষ্ট্রের একটা বড় অংশ। এবার বৃষ্টিতে বন্যার আতঙ্কে গৃহবন্দি হলেন নাসিকের মানুষ। এবার বর্ষায় মহারাষ্ট্রের অতিবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026