National

বানাস নদীতে তীর্থযাত্রী বোঝাই বাস, মৃত কমপক্ষে ৩২

বড়দিনের মুখে ভয়াবহ বাস দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল ৩২ জন যাত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের সোওয়াই মাধোপুর জেলায়। জানা গেছে, শনিবার সকালে অভিশপ্ত বাসটি রাজস্থানের লালসোট এলাকার কাছে বানাস নদীর সেতুতে নিয়ন্ত্রণ হারায়। গাড়িতে ছিলেন ৪৫ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে, চালক নিয়ন্ত্রণ হারানোয় বাস গিয়ে সোজা প্রথমে সেতুর দেওয়ালে ধাক্কা মারে। তারপর দেওয়াল ভেঙ্গে সোজা গিয়ে পড়ে বানাস নদীর বুকে। নদীতে সেইসময় জল কম থাকলেও, অনেক উপর থেকে বাস নিচে পড়ায় ঘটনাস্থলেই প্রাণ যায় ৩২ জন পর্যটকের। যাঁদের মধ্যে ৮ জন মহিলা ও ১ শিশু।

ভিন রাজ্য থেকে আসা পর্যটকেরা ঐ বাসে লালসোটের একটি মন্দির দর্শন করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকার্যে নামে পুলিশ। স্থানীয়রাও হাত লাগান। গুরুতর আহত ৭ যাত্রীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। বাকি যাত্রীদের খোঁজে নদীতে তল্লাশি জারি রেখেছেন উদ্ধারকারীরা। বাস চালকের চোখ লেগে যাওয়ার কারণে গাড়ির গতি তিনি নিয়ন্ত্রণ করতে পারেনি। যার ফলে এই ভয়ংকর দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026