National

গণধর্ষণের পর নির্যাতিতার দেহ আবর্জনার স্তূপে ফেলে পালাল ৫ কিশোর

শীতের মরসুমে ঘন কুয়াশায় মুখ ঢেকেছে দিল্লি। কুয়াশার থেকেও যেন বেশি জমাট বেঁধেছে রাতের অন্ধকারে নারীকে ধর্ষণের আতঙ্ক। নির্ভয়ার পরে শালিমারবাগ হয়ে সেই আতঙ্ক এবারে ফিরে এল জাহাঙ্গীরপুরীতে। নির্ভয়াকাণ্ডের ৫ বছর পূর্তির কদিনের ব্যবধানে তরুণীকে গণধর্ষণ করে আবর্জনাস্তূপের পাশে ফেলে রাখার ঘটনা ঘটল সেই দিল্লিতেই।

নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তেরা জাহাঙ্গীরপুরী পুরসভায় আবর্জনা ফেলার কাজ করে। পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে ঐ তরুণীকে ৫ জন তুলে নিয়ে যায় জাহাঙ্গীরপুরীর একটি নির্জন জায়গায়। ৫ জনের প্রত্যেকেই কিশোর এবং ওই তরুণীর পূর্বপরিচিত।

অভিযোগ, বুধবার রাতে ফাঁকা জায়গায় ভয় দেখিয়ে ৫ কিশোর মিলে তরুণীর উপর পাশবিক যৌন অত্যাচার চালায়। পরে ঐ তরুণীকে একটা আবর্জনাস্তূপের ধারে ফেলে দিয়ে দুষ্কৃতিরা চম্পট দেয়। কারোর কাছে মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও তাঁকে দেওয়া হয় বলে দাবি তরুণীর। বৃহস্পতিবার বিকেলে ঘটনার কথা প্রকাশ্যে এলে উত্তেজনা ছড়ায় জাহাঙ্গীরপুরী অঞ্চলে। তরুণীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026