প্রতীকী ছবি
নেশায় চূড় অবস্থায় মা ও ভাইকে গুলি করল মেয়ে। ঘটনাটি ঘটেছে দিল্লির ডিফেন্স কলোনি এলাকায়। পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, বছর ৪৭-এর সঙ্গীতা সিং রাজ্যস্তরের শ্যুটার। কিন্তু শেষ কয়েক বছরে সে নিজেকে খেলা থেকে সরিয়ে নিয়েছিল। পেশা হিসাবে চালাত একটি অ্যাডভেঞ্চার ট্যুরিজম সংস্থা। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদের ভুগছিল সে।
অভিযোগ গত বৃহস্পতিবার মধ্যরাতে বাড়ির অন্য ২ সদস্য মা গীতা সিং ও ভাই হরসরণ সিংয়ের সঙ্গে প্রবল বচসা শুরু হয় সঙ্গীতার। সে সময়ে সে একইসঙ্গে মানসিক অবসাদের ওষুধ, ঘুমের ওষুধ ও মদ্যপান করেছিল। ফলে সোজা দাঁড়ানোরও ক্ষমতা ছিলনা তার।
সেই অবস্থায় ঝগড়া করতে করতে আচমকাই তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে পরপর ৩টি গুলি চালায় সঙ্গীতা সিং। গুলি লাগে মা ও ভাইয়ের গায়ে। আহত ২ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশিরাই পুলিশকে গুলি চলার কথা জানান। পরে প্রায় বেহুঁশ সঙ্গীতা সিংকে গ্রেফতার করে পুলিশ। এদিকে তার মা ও ভাই হাসপাতালে চিকিৎসাধীন হলেও বিপন্মুক্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…