National

জয়ললিতার কেন্দ্র হাড্ডাহাড্ডি লড়াই

তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার আসন আরকে নগরে বৃহস্পতিবার হল উপনির্বাচন। জয়ললিতার মৃত্যুর পর গত ১ বছর ধরে খালি পড়ে আছে আসনটি। এদিন সেই আরকে নগরে সকাল থেকেই ছিল ভোটদানে প্রবল উৎসাহ। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ছিল ভোটারদের লাইন।

এআইএডিএমকে-র বিদ্রোহী নেতা টিটিভি দিনাকরণ ভোটের আগেই একটি ভিডিও সামনে এনেছেন। যাতে দেখা গেছে জয়ললিতা হাসপাতালের বেডে বেশ সুস্থ অবস্থায় আধশোয়া হয়ে খাবার খাচ্ছেন। টিভি দেখছেন। এককথায় তিনি যে সুস্থ হয়ে উঠছিলেন তার প্রমাণ ওই ভিডিও। কিন্তু তারপরই গত বছর ৫ ডিসেম্বর আচমকা হৃদরোগে আক্রান্ত হন জয়ললিতা। যেখান থেকে তাঁকে আর ফেরাতে পারেননি চিকিৎসকেরা। সেই ভিডিওকে এবার অস্ত্র করেছে বিদ্রোহী শিবির।

আবার এদিনই ডিএমকে নেতা এ রাজা ২জি স্পেকট্রাম দুর্নীতি থেকে বেকসুর খালাস হয়েছেন। বেকসুর খালাস হয়েছেন ডিএমকে নেতা করুণানিধির কন্যা কানিমোঝিও। ফলে সেটাও এই ভোটে ফ্যাক্টর হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এখন মানুষ সবদিক ভেবে কাকে জয়ী করেন তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026