National

দেশবাসীর কাছে ক্ষমা চাক বিজেপি, কড়া সুরে দাবি কপিল সিব্বলের

আদালতের রায়েই সব পরিস্কার হয়ে গেল। কোনও দুর্নীতি হয়নি। দেশের রাজকোষেরও কোনও ক্ষতি হয়নি। তাই তৎকালীন কম্পট্রোলার এণ্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বিনোদ রাই ও বিজেপির উচিত ক্ষমা চাওয়া। এদিন ২জি স্পেকট্রাম বণ্টন দুর্নীতি মামলায় সকল অভিযুক্তকে দিল্লির বিশেষ সিবিআই আদালত বেকসুর খালাস করার পর এমনই দাবি করলেন কপিল সিব্বল।

প্রসঙ্গত বিনোদ রাইয়ের একটি রিপোর্টকে সামনে রেখেই ২জি নিয়ে সে সময়ে সুর চড়ায় বিরোধী আসনে থাকা বিজেপি। ক্যাগ রিপোর্টে বিনোদ রাই হিসেব কষে দেখান ২০০৮ সালে যখন স্পেকট্রাম বণ্টন হয় তখন সেই বণ্টনের জেরে দেশের রাজকোষের ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়। সেই তথ্যকে হাতিয়ার করে কংগ্রেসকে কোণঠাসা করে ফেলে বিজেপি। তদন্তের দাবিতে সোচ্চার হন বিজেপি নেতারা। বিরোধী ঝড়ে তোলপাড় হতে থাকে সংসদ।

এদিন সেই প্রসঙ্গে টেনে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা দাবি করেন নরেন্দ্র মোদী, অরুণ জেটলি ও বিনোদ রাইয়ের সেদিনের মিলিত ষড়যন্ত্র ছিল ২জি স্পেকট্রাম বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা। সেই পর্দাফাঁস এদিন হয়ে গেছে। সত্য সামনে এসে পড়েছে। বিজেপিকে তুলোধোনার সুযোগ এদিন কোনও কংগ্রেস নেতাই হাতছাড়া করেননি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026