২জি দুর্নীতি মামলা থেকে রেহাই পেলেন এ রাজা, কানিমোঝি সহ ১৭ জন। এছাড়া ৩টি সংস্থাও রেহাই পেয়েছে। রেহাই দিল সিবিআই বিশেষ আদালত। একবার দেখে নেওয়া যাক কারা কারা এদিন বেকসুর খালাস পেলেন। প্রথমেই নাম রয়েছে প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজার। রয়েছেন ডিএমকে নেতা করুণানিধির মেয়ে কানিমোঝি। রয়েছেন তৎকালীন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরা ও এ রাজার ব্যক্তিগত সচিব একে চান্দোলা।
এছাড়া রয়েছেন বেশ কয়েকজন শিল্পপতি ও শিল্প সংস্থার কর্তারা। যাঁদের মধ্যে রয়েছেন, কালাইগনার টিভি-র ম্যানেজিং ডিরেক্টর সারথ কুমার, ডিবি গ্রুপের শাহিদ বালওয়া, ইউনিটেকের সঞ্জয় চন্দ্র, এসার গ্রুপের বিকাশ সরাফ, অংশুমান রুজা ও রবি রুইয়া। অনিল আম্বানির রিলায়েন্স টেলিকমের সুরেন্দ্র পিপারা, গৌতম দোশি এবং হরি নায়ার। এছাড়া রয়েছে লুপ টেলিকমের আইপি খৈতান ও কিরণ খৈতান-এর নাম।
২জি দুর্নীতি মামলায় ৩টি সংস্থাও এদিন বেকসুর খালাস পেয়েছে। যেগুলি হল, রিলায়েন্স টেলিকম লিমিটেড, সোয়ান টেলিকম প্রাইভেট লিমিটেড এবং ইউনিটেক ওয়্যারলেস লিমিটেড।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…