National

প্রদ্যুম্ন হত্যায় কিশোর অভিযুক্তের বিচার হবে সাবালক ধরে, জানাল জুভেনাইল জাস্টিস বোর্ড

প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে অভিযুক্ত ছাত্র বয়সে নাবালক হলেও তাকে সাবালক ধরেই এগোবে বিচার প্রক্রিয়া। বুধবার একথা জানিয়ে দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরের হত্যার ঘটনার ১৭ বছরের এক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। সেও ওই স্কুলেরই পড়ুয়া।

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ১৮ বছরের নিচের কোনও অভিযুক্তের বিচার জুভেনাইল কোর্টে হয়। তাকে নাবালক ধরে বিচার প্রক্রিয়া এগোয়। কিন্তু প্রদ্যুম্নের পরিবার এই ঘটনায় গ্রেফতার ওই ছাত্রের বিচার তাকে সাবালক ধরে করতে আদালতে আর্জি জানান। গুরুগ্রামের একটি জেলা ও দায়রা আদালত সেই আবেদন ফিরিয়ে দিলেও বুধবার জুভেনাইল জাস্টিস বোর্ড সেই আবেদনে সাড়া দিয়ে একাদশ শ্রেণির ওই ছাত্রের বিচার জেলা ও দায়রা আদালতে শুরু করার নির্দেশ দিয়েছে। এতে খুশি প্রদ্যুম্নের পরিবার।

নির্ভয়া কাণ্ডে দোষীদের একজন ছিল নাবালক। তার বিচার জুভেনাইল কোর্টে হয়। তখনই দাবি উঠেছিল ওই কিশোর যে কাণ্ড ঘটিয়েছে তাতে তাকে সাবালক ধরেই বিচার হওয়া উচিত। তখন না হলেও এবার প্রদ্যুম্নের ক্ষেত্রে অভিযুক্তের বিচার সাধারণ আদালতেই হবে।

প্রসঙ্গত গত ৮ সেপ্টেম্বর স্কুলের বাথরুমের পাশ থেকেই উদ্ধার হয় প্রদ্যুম্নের রক্তাক্ত দেহ। প্রথম গ্রেফতার করা হয় স্কুল বাসের কন্ডাক্টরকে। পরে গোয়েন্দারা তদন্তে নেমে গ্রেফতার করেন ওই স্কুলেরই একাদশ শ্রেণির এক ছাত্রকে। পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাক ছিল না। তাই পরীক্ষা পিছতেই সে প্রদ্যুম্নকে হত্যা করে বলে অভিযোগ। আগামী শুক্রবার থেকে শুরু হবে তার বিচার প্রক্রিয়া।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026