National

জয়ের উচ্ছ্বাস নয়, গুজরাট ফলের কাটাছেঁড়ায় ব্যস্ত বিজেপি

১৮২ আসনের গুজরাটে বিজেপি জিতেছে ৯৯টি আসন। কংগ্রেস জিতেছে ৮০টি। ২০১২ সালে বিজেপি জিতেছিল ১১৫টি আসন। ফলে তারা হারিয়েছে ১৬টি আসন। অন্যদিকে ২০১২-তে কংগ্রেসের ঝুলিতে ছিল ৬১টি আসন। এবার তার চেয়ে ১৯টি আসন বেশি জিতেছে তারা। বিজেপি আসন জেতার নিরিখে সেঞ্চুরি করতেও এবার ব্যর্থ। যা ইতিমধ্যেই প্রশ্নের মুখে। গুজরাটে জয় নিয়ে যতনা বিজেপি উচ্ছ্বসিত, তার চেয়েও অনেক বেশি চিন্তিত।

ভোটের আগে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন ১৫০ আসন পাবে বিজেপি। কিন্তু আদপে ছবি গেছে উল্টে। মেলেনি একজিট পোলের হিসেব নিকেশ। যার ফলে বিজেপিতে ইতিমধ্যেই গুজরাট নির্বাচন নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। পাশাপাশি কাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হবে তা নিয়েও দলের মধ্যে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই অরুণ জেটলি ও সরোজ পাণ্ডেকে গুজরাটে পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্তের পর্যবেক্ষক হিসাবে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026