National

ভোররাতে স্ন্যাক্সের দোকানে আগুন, ঝলসে মৃত ১২

বিধ্বংসী আগুনের কবলে পড়ে ঝলসে মৃত্যু হল ১২ জনের। এঁরা সকলেই দোকানের কর্মচারি। সোমবার ভোরবেলা আচমকা আগুন লেগে যায় মুম্বইয়ের সাকিনাকা এলাকার খয়রানি রোডের ধারে একটি স্ন্যাক্সের দোকানে। সূত্রের খবর, সেইসময় ৬০ বাই ৩০ ফুটের দোকানের ভিতরে ঘুমিয়ে ছিলেন দুর্ঘটনার শিকার ওই ১২ জন ব্যক্তি। হঠাৎ আগুন লেগে যাওয়ায় গভীর ঘুমে মগ্ন ওই ১২ জন আত্মরক্ষার বিন্দুমাত্র সুযোগ পাননি বলে মনে করছে পুলিশ।

আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানের ভিতরেই জীবন্ত পুড়ে মারা যান ১২ জন। তবে দোকানের বাইরে শুয়ে থাকা ব্যক্তিদের কোন ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আরও ৪ ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন ভোর ৪টে ১৫ নাগাদ আগুন নজরে আসতে স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের ৪টি ইঞ্জিন। সামান্য কিছুক্ষণের চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ১২ জন ততক্ষণে দোকানের মধ্যেই ঝলসে গেছেন। দোকানের ভিতর দাহ্য বস্তু মজুত থাকায় সহজেই আগুন তীব্র চেহারা ধারণ করে বলে প্রাথমিক ধারণা। তবে কীভাবে ওই দোকানে আগুন লাগল তার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026