National

৩ বছরের জেল ও ২৫ লক্ষ টাকা জরিমানা

কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়াকে ৩ বছরের কারাবাসের নির্দেশ দিল আদালত। দিল্লির বিশেষ সিবিআই আদালত গত বুধবার তাঁকে দোষী সাব্যস্ত করে। তাঁর সাজা ঘোষণা হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। সেই দিন পিছিয়ে অবশেষে শনিবার সাজা ঘোষণা করল আদালত।

শুধু মধু কোড়াই নন, তাঁর সঙ্গে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব একে বসু, প্রাক্তন কয়লা সচিব এইচসি গুপ্তা ও মধু কোড়া ঘনিষ্ট বিজয় জোশীকেও কয়লা ব্লক বণ্টন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত। সেইসঙ্গে মধু কোড়া ও বিজয় জোশীকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত। অন্যদিকে একে বসু ও এইচসি গুপ্তাকে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

কলকাতার ভিনি আয়রন এণ্ড স্টিল উদ্যোগ লিমিটেড সংস্থাকে ২০০৭ সালে বেআইনিভাবে ঝাড়খণ্ডের রাজহারা উত্তর কয়লা ব্লক বরাদ্দের বন্দোবস্ত করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগকে সামনে রেখেই তদন্ত শুরু করে সিবিআই। বিশেষ সিবিআই আদালত মধু কোড়া সহ ৪ জনকে দোষী সাব্যস্ত করে। এদিন তাঁদের সাজা ঘোষণা হল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026