প্রতীকী ছবি
এক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত যুবককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার কেরালার এর্নাকুলাম প্রিন্সিপাল সেশন কোর্ট আমিরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে খুন এবং ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩০২, ৪৪৯ এবং ৩৪২ ধারায় আদালতে দোষী সাব্যস্ত হয় ২৩ বছরের আমিরুল।
পেশায় শ্রমিক আমিরুল অসম থেকে কেরালায় এসেছিল কাজের সন্ধানে। আমিরুলের বিরুদ্ধে অভিযোগ ছিল ২০১৬ সালের ২৮ এপ্রিল জিশা নামের এক আইনের ছাত্রীর বাড়িতে সে ঢুকে পড়ে। জিশাকে ধর্ষণ করার পর খুন করে আমিরুল। এই ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা কেরালা। ঘটনার ৪৯ দিন পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শুরু হয় মামলা। সেই মামলাতেই দোষী সাব্যস্ত আমিরুলকে এদিন সাজা শোনাল আদালত।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…