National

কন্ডোমের বিজ্ঞাপন দেখানোর সময় বেঁধে দিল কেন্দ্র

কন্ডোমের বিজ্ঞাপন শিশুর সারল্যমাখা শৈশবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কায় টেলিভিশনে কন্ডোমের বিজ্ঞাপনী সম্প্রচারের সময়সীমা বেঁধে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দেশের বিভিন্ন পরিবার তাঁদের শিশুদের সঙ্গে বসে অনেক সময় টেলিভিশনের অনুষ্ঠান দেখে থাকেন। তাছাড়া শিশুরাও আলাদা করে তাদের পছন্দের অনুষ্ঠানগুলি টিভিতে দেখতে ভালোবাসে। সেইসময় অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপনে ঘুরে ফিরে আসে রগরগে যৌনতায় ভরপুর কন্ডোমের বিজ্ঞাপনগুলি। যা আর যাইহোক শিশুদের সঙ্গে নিয়ে বসে দেখা মোটেও সুখের নয়। পাশাপাশি শিশুদের কৌতূহলী মনে তার প্রভাবও পড়ে।

এসব কথা মাথায় রেখে বিজ্ঞাপনগুলির সম্প্রচারের সময়সীমা এবার থেকে প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বেঁধে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সরকার নির্দেশিত এই আইন লঙ্ঘন হলে টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026