National

বিভীষিকার রাতে ক্যানসার আক্রান্ত নাবালিকাকে দফায় দফায় ধর্ষণ

এক রাতের মধ্যে জীবনের ভয়ংকরতম অভিজ্ঞতার শিকার হতে হল ১৬ বছরের একটি মেয়েকে। জীবনের সবে শুরু। তারমধ্যেই করাল রোগ ক্যানসারে আক্রান্ত সে। তবু সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জীবনে স্বাভাবিকভাবে বেঁচে থাকার লড়াই চালাচ্ছিল। সেটাও ভাগ্যে সইল না।

উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউয়ের সরোজিনী নগর এলাকার একটি বাজারে গত শনিবার সন্ধেবেলা গিয়েছিল মেয়েটি। সেখান থেকে তাকে বাড়ি পৌঁছে দিতে চায় শুভম নামে এক যুবক। পরিচিত হওয়ায় না করেনি মেয়েটি। অভিযোগ শুভমের মোটরবাইক বাড়ি না পৌঁছে মেয়েটিকে নিয়ে একটি সুনসান জায়গায় হাজির হয়। সেখানে সুমিত নামে তার এক বন্ধু ও শুভম মিলে দফায় দফায় ধর্ষণ করে ওই নাবালিকাকে। মধ্যরাত পর্যন্ত এমন চলার পর তাকে রাস্তার ধারে ফেলে রেখে চম্পট দেয় ২ অভিযুক্ত।

রাতের খাঁ খাঁ রাস্তায় একটি বাইক আসতে দেখে তাকে দাঁড় করায় ওই মেয়েটি। বাইকে ছিল তারই পরিচিত এক স্থানীয় কন্ট্রাক্টর। নাম বীরেন্দ্র যাদব। তাকে সব ঘটনা খুলে বলে মেয়েটি। অভিযোগ, সব শোনার পর মেয়েটিকে সাহায্য দুরস্ত ওই কন্ট্রাক্টর ফের তাকে ধর্ষণ করে। তারপর তাকে রাস্তাতেই ফেলে রেখে চম্পট দেয়। রাত ২টো নাগাদ স্থানীয় এক ব্যক্তির নজরে পড়ে রাস্তায় ওভাবে একটি মেয়ে পড়ে আছে। তিনিই দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ মেয়েটিকে রাতে উদ্ধার করে। ব্লাড ক্যানসারের রোগী ওই মেয়েটি তার ভয়ংকর অভিজ্ঞতার কথা পুলিশকে খুলে বলে। পুলিশ বীরেন্দ্র যাদবকে গ্রেফতার করেছে। কিন্তু শুভম ও সুমিতের এখনও নাগাল পায়নি তারা। তল্লাশি চলছে।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026