National

বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা ভাসাবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আগামী শুক্রবার ওড়িশার উপকূলীয় এলাকা ভাসিয়ে দিতে চলেছে। যে গতিতে নিম্নচাপটি স্থলভূমির দিকে এগোচ্ছে তাতে বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যেই তা স্থলভূমিতে ঢুকে পড়বে। নিম্নচাপটির অভিমুখ রয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার দিকে। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ফলে আগামী শুক্র ও শনিবার ওড়িশা জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। সাবধান করা হয়েছে মৎস্যজীবীদেরও। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহবিদদের ধারণা শনিবারের পর নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে পড়বে। তবে রবিবার পর্যন্ত ওড়িশা জুড়েই বৃষ্টি হবে। এদিকে নিম্নচাপের অভিমুখ অন্ধ্র ও ওড়িশা উপকূল হলে তা পশ্চিমবঙ্গের জন্য ভাল বলেই মনে করা হচ্ছে। এতে পশ্চিমবঙ্গে বৃষ্টি হলেও তা হয়তো ব্যাপক আকার নেবে না।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026