National

লাভ জিহাদের প্রতিশোধ? এক ব্যক্তিকে নৃশংস হত্যার ভিডিও ভাইরাল

ভিন ধর্মের মেয়েকে ভালোবাসার অপরাধে প্রাণ গেল এক যুবকের। রাজস্থানে মৃত মহম্মদ আফরাজুল খানের সেই নারকীয় হত্যাদৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভিডিওটি নিয়ে আপত্তিকর জটিলতা তৈরির আশঙ্কায় রাজ্যব্যাপী ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার। এরমধ্যে হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত শম্ভুলাল রেগরকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। গা শিউরে ওঠা ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাল-সাদা পোশাকে শম্ভুলাল আফরাজুলের উপর প্রথমে পিছন থেকে চুপিসারে গাঁইতি জাতীয় অস্ত্রের কোপ বসায়। আফরাজুল চিৎকার করে বাঁচার আর্তি জানাতে থাকেন। কিন্তু তাঁকে কোপাতেই থাকে শম্ভুলাল। একসময়ে অস্ত্রের কোপে নিস্তেজ হয়ে পড়ে আফরাজুল খানের দেহ। তখন কাছে দাঁড়ানো একটি স্কুটি থেকে তরল জাতীয় কিছু এনে শম্ভুলালকে ঢালতে দেখা যায় আফরাজুলের দেহে। তরলটি পেট্রোল জাতীয় কিছু বলেই অনুমান। এরপর আফরাজুল খানের দেহে আগুন ধরিয়ে দেয় শম্ভুলাল। ন্যক্কারজনক সেই হত্যাযজ্ঞের পুরোটাই তৃতীয় কোনও ব্যক্তি ফোনে রেকর্ড করে।

পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বাসিন্দা মধ্যবয়সী ওই ব্যক্তি কর্মসূত্রে কিছুদিন আগে রাজস্থান আসেন। সেখানে শ্রমিকের কাজ করতেন তিনি। হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত শম্ভুলালের বোনের সঙ্গে তাঁর একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্ভবত তা মানতে না পেরেই উচিত ‘শাস্তি’ দিতে ধৃত শম্ভুলাল আফরাজুলকে খুন করে বলে ধারণা পুলিশের। তবে খুনের পিছনে অন্য কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজস্থানের রাজসামন্দ জেলায় রাস্তার উপর মৃত ব্যক্তির অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত কুঠার ও একটি স্কুটিও উদ্ধার করে তারা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী। যে ব্যক্তি এই ভিডিও মোবাইল ক্যামেরায় তুলে তা সোশ্যাল সাইটে আপলোড করে ছড়িয়ে দেয় তারও খোঁজ শুরু করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের পিছনে আর কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে তারা।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026