National

৬ দিন আগে ‘মৃত’ শিশুর মৃত্যু হল বুধবার

দিল্লির ম্যাক্স হাসপাতালে ৬ দিন আগে ঘোষিত ‘মৃত’ শিশুটির মৃত্যু হল বুধবার। চিকিৎসকদের হাজার চেষ্টার পরও তাকে বাঁচানো গেলনা। ৬ দিন যমে মানুষে টানাটানির পর মৃত্যুর কোলে ঢলে পড়ল সদ্যোজাতটি। যদিও তাতে দিল্লির অন্যতম নামী ম্যাক্স হাসপাতালের ওপর থেকে সমালোচনার খাঁড়া নামছে না।

গত সপ্তাহে খবরের শিরোনামে উঠে আসে একটি ঘটনা। দিল্লির ম্যাক্স হাসপাতালে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া যমজ শিশুকে মৃত বলে ঘোষণা করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাদের ডেথ সার্টিফিকেটও ইস্যু করে দেয় হাসপাতাল। প্যাকেটবন্দি করে মৃত ২ শিশুকে পরিবারের হাতে তুলে দেওয়ার পর শোকস্তব্ধ পরিবার ২ শিশুকে নিয়ে সৎকারের উদ্দেশে রওনা হয়। পথে আচমকাই পরিবারের একজনের নজরে পড়ে একটি শিশু মৃত হলেও অপরটি জীবিত। দ্রুত তাকে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা সবরকম চেষ্টা চালান শিশুটিকে বাঁচানোর। এদিন সেই শিশুর মৃত্যু হলেও প্রশ্ন কিন্তু রয়েই গেল।

কীভাবে একটি জীবিত শিশুকে মৃত বলে জানিয়ে ম্যাক্স হাসপাতাল এভাবে পরিবারের হাতে তুলে দিল তা নিয়ে প্রশ্ন উঠছে দেশ জুড়ে। চাপে পড়ে ইতিমধ্যেই ২ চিকিৎসককে বরখাস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাতেও অবশ্য মুক্তি মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি সরকার।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026