National

পরিবারকে খাওয়াতে ২০০ টাকায় ৮ মাসের সন্তানকে বিক্রি করলেন বাবা

চূড়ান্ত দারিদ্র্যের কারণে নিজের ৮ মাসের মেয়েকে নামমাত্র টাকায় বিক্রি করে দিলেন এক অসহায় বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমায়। এই নিয়ে তিনবার ত্রিপুরায় কন্যাসন্তান বিক্রির ঘটনা প্রকাশ্যে এল। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী অভিযুক্ত কর্ণ দেবশর্মার দাবি তিনি বারবার সরকারের কাছে বিপিএল কার্ডের জন্য আবেদন করলেও কোনও লাভ হয়নি। তাই কিছুদিনের জন্য অন্তত পরিবারের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়ে দুধের শিশুকে বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। তাছাড়া কন্যাসন্তানের ভরণপোষণের অর্থসংস্থানও তাঁর নেই। তাই অর্থোপার্জনের সবথেকে সহজতম ও অমানবিক পন্থাটি তিনি বেছে নিয়েছেন বলে জানিয়েছেন কর্ণ।

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের ঢাকঢোল সহকারে প্রচার জোরকদমে চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেইসময় মাত্র ২০০ টাকায় সদ্যোজাত মেয়েকে বিক্রি করে দেওয়ার ঘটনায় প্রকল্পের সার্থকতা নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্ন। পাশাপাশি প্রশ্ন উঠেছে পিতার মানসিকতা নিয়েও। কারণ অনেকেই প্রশ্ন তুলছেন যে মাত্র ২০০ টাকায় কদিনই বা সংসার চালানো সম্ভব। তারপর কী হবে? তবে কী অভাবের দোহাই দিয়ে মেয়ে বলেই তাকে বিক্রি করা হল? প্রশ্ন উঠছে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026