গর্ভবতী, প্রতীকী ছবি
স্বামী ও পরিবারের লোকজন চাননি গর্ভে আরেকটা সন্তান আসুক। তাই ১৫ বছর আগেই গর্ভপাত করান মহারাষ্ট্রের এক মহিলা। গর্ভপাতের সাফল্য নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ সেইসময় তাঁকে আশ্বস্তও করেন। ১৫ বছর পর প্রমাণিত হল সেদিন ওই চিকিৎসকের দেওয়া আশ্বাসবাণীতে বড় ভুল ছিল।
নাগপুরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ৫২ বছরের ওই মহিলার পেটে কোনও কারণে ৪ মাসের মৃত ভ্রূণটি রয়ে গিয়েছিল। যা ঘুণাক্ষরেও টের পাননি তাঁর চিকিৎসক। গর্ভপাতের কিছুদিন পর থেকেই পেটের যন্ত্রণায় ভুগতে থাকেন ওই মহিলা। বহু ডাক্তার দেখালেও কাজের কাজ কিছু হয়নি। পেট ব্যথা কমানোর ওষুধ খেয়েই দিনের পর কাটাতে হয় তাঁকে। অথচ পেটের ব্যথা নিরাময়ের কোনও লক্ষণই দেখা যাচ্ছিল না। শেষপর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হন ওই মহিলা। বিভিন্ন ধরণের ডায়াগনস্টিক টেস্টের ফলাফল হাতে পেতেই স্পষ্ট হয় ব্যথার মূল উৎস। মহিলার পেটের ভিতরে অনিষ্কাশিত পাথরে পরিণত মানব ভ্রূণই যে তাঁর পেট ব্যথার আসল কারণ তা বুঝতে পারেন চিকিৎসক। গত ২৩ নভেম্বর ওই মহিলার পেটে অস্ত্রোপচার করা হয়। শেষ অবধি তাঁর জরায়ুকে ১৫ বছরের পুরনো মৃত ভ্রূণমুক্ত করতে সক্ষম হন চিকিৎসকেরা।
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…