National

সাধ করে ধাতু খান মহম্মদ মকসুদ

খান ১০-১২ ব্লেড, একটা শিকল, ১০-৫-২-১ মিলিয়ে ২৬৩টি বিভিন্ন মূল্যের কয়েন, কয়েকটি পেরেক, খান কয়েক সূচ, কিছু ভাঙা কাচের টুকরো। না, বাড়ির জঞ্জাল ঝাড়তে গিয়ে নয়, কোনও চোরকে বামাল সমেত পাকড়াও করেও নয়, সব মিলিয়ে ৫ কেজি ওজনের এসব জিনিস উদ্ধার হল এক ব্যক্তির পাকস্থলী থেকে। নানা, আঁতকে উঠবেন না। এখনও অনেক কিছু বাকি। বহু দিন ধরেই নাকি এসব টুকটাক পেটে চালান করে দিতেন মধ্যপ্রদেশের সাতনা জেলার সোহাভাল এলাকার বাসিন্দা বছর ৩২-এর মহম্মদ মকসুদ। তাও আবার লুকিয়ে। মহানন্দে এসব ‘স্ন্যাকস’ উদরস্থ করায় যা হওয়ার তাই হয়েছিল। বেশ কিছুদিন ধরেই পেটে যন্ত্রণা হচ্ছিল তাঁর। দিন দুয়েক আগে তাঁর পেটে প্রবল যন্ত্রণা শুরু হয়। ব্যথা বাড়তে থাকলে তাঁকে রেওয়া জেলার সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজে নিয়ে আসেন তাঁর পরিবারের লোকজন। কেন পেটে ব্যথা তা জানতে এক্স-রে করেন চিকিৎসকেরা। আর তাতেই দেখা যায় পাকস্থলীতে বেশ কিছু ‘লোহার জিনিসপত্র’ জমা হয়ে আছে। অগত্যা অপারেশন।

মোট ৬ জন চিকিৎসকের একটি দল এই অপারেশন করেন। পেট থেকে একে একে বার করে আনা হয় কয়েন, ব্লেড, শিকল, সূচ, কাচ। সব মিলিয়ে ৫ কেজি। অপারেশনের পর চিকিৎসকদের কড়া নজরদারিতে হাসপাতালে ভর্তি মকসুদ। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি লুকিয়ে লুকিয়ে এসব অনেকদিন ধরেই খাচ্ছেন। মহম্মদ মকসুদের মানসিক ভারসাম্যের অভাব রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026