National

শিক্ষিকার বকুনি, অভিমানে কুয়োয় ঝাঁপ ৪ ছাত্রীর

পরীক্ষায় খারাপ করার জন্য শিক্ষিকার কাছে প্রচণ্ড বকুনি খেয়েছিল ৪ ছাত্রী। তারপরই তারা কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। পুলিশের প্রাথমিক অনুমান শিক্ষিকার বকুনি খেয়েই আত্মঘাতী হয়েছে ৪ ছাত্রী। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোরে। শুক্রবার ভেলোর জেলার পানাপক্কম গ্রামের কাছে একটি কুয়ো থেকে চারজনের মধ্যে ৩ ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। বাকি আরেক ছাত্রীর দেহ উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল দীপা, শঙ্কর, মনীষা ও রেবতী নামে ৪ কিশোরী। তারা তামিলনাড়ুর ভেলোর জেলার পানাপক্কমের একটি সরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। পুলিশ সূত্রের খবর, পরীক্ষায় ভাল ফল না করায় কিছুদিন আগে স্কুলের শিক্ষিকা তাঁদের ৪ জনকে তিরস্কার করেন। ওই ৪ ছাত্রীর পড়াশোনার বিষয়ে আলোচনার জন্য তাঁদের অভিভাবকদের ডেকে পাঠান তিনি। এরপর গত শুক্রবার দুপুর থেকে খুবই ঘনিষ্ঠ ওই ৪ ছাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা পানাপক্কম গ্রামের কুয়োর কাছে ছাত্রীদের সাইকেল দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে গভীর কুয়ো থেকে ৩ জন ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে। শিক্ষিকার বকাবকিতে অভিমানে ওই ৪ ছাত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্তে ছাত্রীদের অভিভাবক ও স্কুলের শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026