National

অধস্তন আধিকারিকের মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সেনা কর্নেল

লেফটেন্যান্ট কর্নেলের ২১ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে সিমলায় গ্রেফতার হলেন ভারতীয় সেনা বাহিনীর কর্নেল পদমর্যাদার এক আধিকারিক। পুলিশ সূত্রের খবর, ওই তরুণী মডেলিংয়ে কেরিয়ার বানাতে চান। সেকথা জানতেন অভিযুক্ত কর্নেল। তরুণীর বাবা সিমলায় আর্মি ট্রেনিং কমান্ডে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এক আধিকারিক। অভিযুক্ত কর্নেল তাঁকে ডিনারে মেয়েকে নিয়ে আসার নিমন্ত্রণ করেন। উর্ধ্বতন আধিকারিকের আমন্ত্রণ। নিশ্চিন্তে মেয়েকে নিয়ে সেখানে হাজির হন বাবা। সেখানে ওই কর্নেল তরুণীকে আশ্বস্ত করেন তাঁর মেয়ে মুম্বইতে থাকে। তার কাছে গিয়ে থেকে ওই তরুণী মডেলিংয়ে কেরিয়ার তৈরির চেষ্টা করতে পারেন। এতে খুশিই হন ওই তরুণী।

তরুণীর অভিযোগ পরদিন তাঁকে বেশ কিছু ছবি পাঠাতে বলেন কর্নেল। ছবি পাঠানোর পর ফোন করে তরুণীকে তাঁর বাড়িতে ডেকে পাঠান ওই কর্নেল। মডেলিংকে কেরিয়ার করতে যদি কোনও সাহায্য কর্নেল করতে পারেন সেকথা মাথায় রেখে তখনই তাঁর বাড়িতে পৌঁছন ওই তরুণী। অভিযোগ সেখানে পৌঁছনোর পর তাঁকে একটি ঘরে নিয়ে গিয়ে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণ করেন ওই কর্নেল। কর্নেলকে একাজে সাহায্য করে আরও এক ব্যক্তি। এমনকি পুরো ঘটনার কথা বাইরে জানালে তাঁর বাবার কেরিয়ার শেষ করে দেওয়ারও হুমকি দেন অভিযুক্ত কর্নেল। যদিও তাতে ভয় না পেয়ে সব কথা পুলিশকে খুলে বলেন ওই তরুণী। পুলিশ অভিযুক্ত কর্নেলকে গ্রেফতার করেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026