প্রয়াত পদ্মবিভূষণ কে জি সুব্রহ্মনিয়ন

চলে গেলেন ভারতের আধুনিক শিল্পরীতির অন্যতম কাণ্ডারি কে জি সুব্রহ্মনিয়ন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পদ্ম বিভূষণ সম্মানের অধিকারি এই শিল্পীর জন্ম কেরালায়।

কম বয়সেই গান্ধীবাদী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে জড়িয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। ভারত ছাড়ো আন্দোলনের সময় বেশ কিছুদিন জেলেও কাটান সুব্রহ্মনিয়ন।

চল্লিশের দশকেই শান্তিনিকেতনের কলাভবনে শিক্ষানবিশ হিসাবে আসেন তিনি। নন্দলাল বসু ও রামকিঙ্কর বেজের মত মানুষকে গুরু হিসাবে পেয়েছেন এই বিখ্যাত শিল্পী। পরে নিজেই কলাভবনে শিক্ষকতা করেন।

শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর ভদোদরায় স্থায়ীভাবে থাকতে শুরু করেন তিনি। তাঁর টেরাকোটার কাজ বিশ্ববিখ্যাত।

ভারতের শিল্প ইতিহাসে যে নব্যযুগ শুরু হয়েছিল তার অন্যতম কাণ্ডারি ছিলেন সুব্রহ্মনিয়ন। তাঁর প্রয়াণে দেশের শিল্প মহলে শোকের ছায়া নেমে আসে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026