National

খোলা রাস্তায় প্রস্রাব, সমালোচনার মুখে মহারাষ্ট্রের মন্ত্রী

রাস্তার ধারে প্রস্রাব করে বিতর্কের মুখে পড়লেন মহারাষ্ট্রের জল সংরক্ষণমন্ত্রী রাম শিণ্ডে। ঘটনাটি ঘটেছে শোলাপুর-বাড়শি রোডে রাস্তার ধারে। গত রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সাদা রঙের জামা ও ধুতি পরা মন্ত্রীর মূত্রত্যাগের ছবি। এরপরেই ওঠে সমালোচনার ঝড়।

দেশের প্রধানমন্ত্রী একদিকে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের জোরকদমে প্রচার চালাচ্ছেন। অন্যদিকে মহারাষ্ট্রের বিজেপি শাসিত সরকারের মন্ত্রী খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছেন। তাও কিনা নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে।

যেখানে একজন মন্ত্রী এইরকম কাণ্ডজ্ঞানহীন কাজ করতে পারেন, সেখানে সাধারণ মানুষের কাছ থেকে নিয়ম মেনে শৌচাগারে মূত্রত্যাগ করার আশা করা উচিত নয় বলেই দাবি বিরোধীদের।

তবে জল সংরক্ষণ মন্ত্রী নিজের হয়ে সাফাই দিতে ছাড়েননি। এক মাস ধরে ‘জলযুক্ত শিবর’ প্রকল্পের জন্য তাঁকে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। দীর্ঘ যাত্রাপথে অনেক জায়গায় শৌচাগার থাকে না। ফলে খোলা জায়গায় প্রস্রাব করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন মন্ত্রী রাম শিণ্ডে।

যদিও সাফাইতে রাগ কমছে না বিজেপির। একে গত রবিবার পালিত হয়েছে ‘বিশ্ব টয়লেট দিবস’। আর ঠিক ওদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খোলা জায়গায় মন্ত্রীর মূত্রত্যাগের ছবি।

ফলে সমালোচনা আর ব্যঙ্গবিদ্রূপের শিকার বিজেপি এখন মুখ লোকানোর জায়গা পাচ্ছেন না। ঢাকঢোল পিটিয়ে স্বচ্ছ ভারত অভিযানের কথা প্রচার করে শেষে কিনা দলের নেতাই এমন কাণ্ড ঘটালেন? স্বভাবতই রেগে টং বিজেপি নেতৃত্ব।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026