National

শশী বিতর্ককে লঘু করে দিলেন স্বয়ং মানুষীই

যাঁর পদবি নিয়ে কংগ্রেস নেতা শশী থারুর আলটপকা মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়লেন, সেই মানুষী ছিল্লারই তাঁকে যাবতীয় অপ্রস্তুত পরিস্থিতি থেকে বার করে আনলেন। ভারতীয় অর্থনীতি সারা বিশ্বকে কিভাবে চালনা করে তার উদাহরণ দিতে গিয়ে শশী বলেছিলেন, এর প্রকৃষ্ট উদাহরণ ছিল্লারের বিশ্ব জয়। প্রসঙ্গত হিন্দিতে ছিল্লার শব্দটার অর্থ খুচরো পয়সা। মানে ভারতীয় খুচরো পয়সাও এখন বিশ্বজয় করছে। শশীর এই বক্তব্যের পরই রাগে ফেটে পড়েন অনেকে।

হরিয়ানার ছিল্লার পদবি নিয়ে ঠাট্টাতামাসা করার অভিযোগে প্রবল ভর্ৎসনার মুখে পড়েন শশী। চাপের মুখে ট্যুইট করে জানান তিনি কাউকে আঘাত করার জন্য নয়, নেহাত মজা করেই কথাটা বলেছিলেন। ছিল্লার নিয়ে যখন এসব তোলপাড় চলছে তখন যাঁকে নিয়ে এতকিছু সেই সদ্য বিশ্ব সুন্দরী হওয়া মানুষীর মুখ থেকে একটা বাক্যও শোনা যায়নি। অবশেষে মুখ খুললেন তিনি। আর মুখ খুলে কার্যত শশীর পাশেই দাঁড়ালেন। জানিয়ে দিলেন শশী মজা করে কি বলেছেন তা নিয়ে তিনি দুঃখিত নন। বিষয়টাকে লঘু করেই দেখান মানুষী। ফলে এ যাত্রায় রক্ষা পেলেন বিতর্কের মুখে পড়া শশী থারুর। ছবি – সৌজন্যে – ট্যুইটার

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026