নির্যাতন, প্রতীকী ছবি
শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হল স্বামী। পুলিশের কাছে খুনের ঘটনা স্বীকারও করেছে ধৃত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুরুক্ষেত্র জেলার জোগনা খেরা গ্রামে।
পুলিশ জানিয়েছে, ধৃত সঞ্জীব কুমার পেশায় একজন চিত্রশিল্পী। গ্রেফতারের পর সঞ্জীব তার দোষ স্বীকার করে বলেছে, তার স্ত্রী সুমন বেশ কয়েকদিন ধরেই তার সঙ্গে শারীরিক সংসর্গ এড়িয়ে চলছিলেন। সহবাসে রাজি হচ্ছিলেন না। তাই রাগে সঞ্জীব সুমনের গলাটিপে ধরে। তাতেই সুমনের মৃত্যু হয়।
পুলিশকে সঞ্জীব আরও জানিয়েছে যে সম্প্রতি সে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল। সেই আতঙ্কেই তার স্ত্রী শারীরিক সংসর্গ করতে রাজি হচ্ছিলেন না। এ ঘটনায় সঞ্জীব সহ তার পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে হত্যার মামলা রুজু করা হয়েছে।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…