National

চেন্নাই থেকে উড়ে ফের চেন্নাই ফিরল দোহাগামী বিমান

শেষ ৩ মাসে ৩ বার আকাশে পাখির ধাক্কা খেল ইন্ডিগোর বিমান। বৃহস্পতিবার মধ্যরাতে চেন্নাই বিমানবন্দর ছেড়ে ওড়ার পরই বিমানটি পাখির সঙ্গে ধাক্কা খায়। রাত ২টো বেজে ১৫ মিনিটে চেন্নাই থেকে দোহাগামী ইন্ডিগোর বিমানটি আকাশে ওড়ে। কিন্তু তার খানিক পরেই পাইলট বুঝতে পারেন পাখির সঙ্গে ধাক্কা লেগেছে বিমানটির। বিপদের সম্ভাবনা আঁচ করে তিনি চেন্নাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ফের চেন্নাই বিমানবন্দরে অবতরণের অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল সবুজ সংকেত দিলে ফের বিমানটি চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে। তবে বিমানটি তখন নিরাপদই ছিল। যাত্রীদেরও কোনও সমস্যা হয়নি। বিমানটিতে মোট ১৩৪ জন যাত্রী এবং ৭ জন বিমানকর্মী ছিলেন।

নিরাপত্তাজনিত কোনও সমস্যা না হলেও পাখির ধাক্কায় বিমানটির সামান্য ক্ষতি হয়। তাই ওই বিমানে দোহা রওনা দেওয়ার ঝুঁকি নেয়নি ইন্ডিগো সংস্থা। যাত্রীদের নিয়ে ভোর সাড়ে ৪টেয় ইন্ডিগোর অপর একটি বিমান দোহার উদ্দেশে পাড়ি দেয়।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026