National

উত্তরপ্রদেশে তরুণীকে গাড়িতে জোড় করে টেনে তুলে গণধর্ষণ

উত্তরপ্রদেশের উন্নাওয়ে চলন্ত গাড়িতে তরুণীকে জোর করে তুলে গণধর্ষণের অভিযোগ উঠল ৫ জনের বিরুদ্ধে। গণধর্ষণের পর একটি ফাঁকা জায়গায় ওই তরুণীকে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতকারীরা।

২৩ বছরের নির্যাতিতা উন্নাওয়ের কাছে হারিমপুর গ্রামের বাসিন্দা। বুধবারই আমেদাবাদ থেকে ট্রেনে তিনি কানপুরে আসেন। সেখান থেকে তাঁর গ্রাম হামিরপুরে যাওয়ার জন্য বাস ধরতে বাসস্টপেজে যান। কিন্তু বাস না পেয়ে হাঁটা আরম্ভ করেন তিনি। অভিযোগ, রাস্তায় তাঁর পাশে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়িতে গ্রামের ২ পরিচিত যুবক ছিল। তারা ওই তরুণীকে গ্রাম পর্যন্ত ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়। চেনা পরিচিত হওয়ায় তরুণী না করেননি। কিন্তু গাড়িতে উঠতে যাওয়ার সময় তাঁর নজরে পড়ে গাড়িতে ওই ২ যুবক ছাড়াও আরও ৩ অপরিচিত ব্যক্তি রয়েছে। তরুণীর সন্দেহ হলেও না বলার সময়টুকু দেয়নি তারা। অভিযোগ, তরুণীকে তারা জোর করে টেনে গাড়িতে তোলে। এরপর, চলন্ত গাড়ির মধ্যেই তাঁকে গণধর্ষণ করা হয়। পরে একটি নির্জন স্থান দেখে তাঁকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে চম্পট দেয় অভিযুক্তেরা।

অভিযোগ পাওয়ার পর জেলা হাসপাতালে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করায় উন্নাও পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও কারও খোঁজ পাওয়া যায়নি।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026