National

প্রতিবেশির যৌন লালসার শিকার ১৮ মাসের শিশু

প্রতিবেশির যৌন লালসার শিকার হল ১৮ মাসের কন্যা সন্তান। ঘটনাটি ঘটেছে গত সোমবার, দিল্লির শাহপুর জাট এলাকায়। শিশুটির বাবা ওই প্রতিবেশির বিরুদ্ধে অভিযোগ আনলে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রের খবর, শিশুটির বাবা ও অভিযুক্ত ব্যক্তি একই বেসরকারি সিকিউরিটি ফার্মে কাজ করেন। শিফটের অদলবদল হয় রোজই। ঘটনার দিন, শিশুটির বাবার সকালে ডিউটি থাকায় তিনি কাজে বেড়িয়ে যান। অভিযুক্ত ব্যক্তি নাইট ডিউটি সেরে সকালে বাড়ি ফেরে। বাচ্চাটিকে ওই প্রতিবেশির হেফাজতে রেখে বাড়ির অন্যান্য সদস্যরাও চাকরি সূত্রে বাইরে যান। অভিযোগ, সেই সুযোগ নিয়েই হামাগুড়ি দেওয়া বাচ্চাটির উপর যৌন নির্যাতন চালায় সে। গত সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরলে বাচ্চাটির মা দেখেন তাঁর সন্তান তারস্বরে কাঁদছে। এমনকি তাঁর যৌনাঙ্গ থেকে রক্ত পড়ছে। তারপরেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তারপরই পুলিশে অভিযোগ জানায় শিশুটির পরিবার।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026