জড়িয়ে ধরে আচমকাই গালে চুমু। আর তাতেই আপাতত তোলপাড় কর্ণাটক। হবে নাই বা কেন! কার গালে চুমু তা তো দেখতে হবে! রাজ্যের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে এদিন অংশ নেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সেখানেই গ্রুপ ফটো তেলার সময় গিরিজা শ্রীনিবাস নামে এক তরুণী পঞ্চায়েত সদস্যা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। আচমকাই গিরিজা ঘুরে সিদ্দারামাইয়ার গাল জড়িয়ে তাঁর অন্য গালে চুমু খেয়ে বসেন। চুমু পেয়ে বেশ খুশি সিদ্দারামাইয়াও। তাঁর মুখের হাসি বলে দিচ্ছিল তাঁর মনের কথা। যদিও এই ঘটনায় কর্ণাটক জুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। বেগতিক বুঝে সিদ্দারামাইয়া জানিয়ে দেন গিরিজা তাঁর মেয়ের মতন! অন্যদিকে গিরিজার দাবি ভেবেচিন্তে নয়, আবেগের বসেই মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে চুমু খেয়ে বসেন তিনি। তবে মুখ্যমন্ত্রী তাঁর পিতৃতুল্য বলতেও ভোলেননি গিরিজা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…