National

থানায় বডি মাসাজে মত্ত পুলিশ অফিসার

পুলিশের কাজে কি কম খাটুনি! শরীর ঝরঝরে রাখতে তাই একটু বডি মাসাজ পুলিশদেরও দরকার। তাই স্থান-কাল-পাত্র, এমনকি নিজের পদের মর্যাদা ভুলে থানার ভিতরেই বডি মাসাজে মজে গেলেন এক পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার গাড়োয়াল জেলার জগুলাম্বা গ্রামের এক থানায়।

থানার মধ্যে টানটান হয়ে শুয়ে আছেন গাড়োয়াল থানার অ্যাসিস্ট্যান্ট সাব–ইন্সপেক্টর হাসান। সাদা গেঞ্জি ও নীল রঙের প্যান্ট পড়ে উপুড় হয়ে শুয়ে আছেন তিনি। তাঁর পিঠ, কোমর ভালো করে মাসাজ করে দিচ্ছেন একজন অধস্তন মহিলা পুলিশকর্মী। যাঁর পরনে পুলিশের খাকি উর্দি।

আয়াস করে মহিলা হোমগার্ডের মাসাজ উপভোগ করছেন ওই পুলিশ অফিসার। থানার ভিতরে হাসানের বডি মাসাজের দৃশ্য ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি বসানো হয়েছে।

অভিযোগ তিনি নাকি মাঝেমধ্যেই এমন মাসাজ তাঁর সহকর্মীদের কাছ থেকে নিয়ে থাকেন। পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে, ঘটনার সত্যতা প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হবে হাসানকে। ভবিষ্যতে আর কোনও কর্তব্যরত অফিসার যাতে আইনরক্ষার জায়গায় এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করতে না পারেন তার জন্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন পুলিশের বড়কর্তারা।

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026