National

নিরামিষ খাও, গোল্ড মেডেল পাও, বিতর্কে বিশ্ববিদ্যালয়

যোগ্যতা নয়, খাওয়া দাওয়ার অভ্যাস দেখেই পুরস্কৃত করা হবে ছাত্রছাত্রীদের। এমন অদ্ভুত নোটিস দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল পুনের সাবিত্রী ফুলে বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান বিভাগে প্রথম স্থানাধিকারী মেধাবী ছাত্রকে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বর্ণপদক দিয়ে অভিনন্দন জানানো হয়। এই পুরস্কার পেতে শিক্ষার্থীকে শুধু পড়াশোনায় ভালো হলেই চলবে না, পদকের দাবিদার ছাত্র-ছাত্রীদের নৈতিক গুণাবলী, সমাজজীবন বা সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁদের ভূমিকার দিকটিকেও বিচার-বিবেচনা করে দেখা হয়। অন্যান্য আবশ্যিক শর্তের মধ্যে ২০১৭-র অক্টোবরে অতিরিক্ত ২টি নিয়ম সংযোজন করা হয়েছে। নোটিসের ১০টি শর্তের মধ্যে ৭ নম্বর শর্তটি চোখে পড়ার মত। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

শর্তে বলা হয়েছে, মেডেল প্রাপকের মধ্যে মদ বা তামাকজাত দ্রব্য সেবনের কোনরকম কুঅভ্যাস থাকবে না। দ্বিতীয়ত, তাঁদের শাকাহারী হতে হবে। এই শর্তের কথা প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস ও শিবসেনা। তাদের দাবি শিক্ষাঙ্গনে গেরুয়াকরণের কৌশল এটা। কথায় আছে, আপ রুচি খানা, আর পর রুচি পরনা। কে কী খাবে তা না দেখে শিক্ষার দিকে বিশ্ববিদ্যালয়ের নজর দেওয়া উচিত বলে তাদের মত। বিতর্ক তৈরি হতে পিঠ বাঁচাতে সাফাই দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মহাঋষি কীর্তংকর শিলার মামা গোল্ড মেডেলটি যিনি দিয়ে থাকেন, তিনি এই শর্তগুলি নির্ধারণ করেছেন বলে তাঁদের দাবি। বিশ্ববিদ্যালয়ের এখানে কিছুই করার নেই বলে দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন তাঁরা।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026