National

৩ বিমানকর্মীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করলেন এক মহিলা যাত্রী

বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যরাত। এয়ার এশিয়ার একটি বিমান তখন যাত্রা শুরু করতে তৈরি। সেই সময়ে ওই বিমানের যাত্রী এক তরুণী বিমানের টয়লেটে যান। তারপরই টয়লেট পরিস্কার নয় বলে অভিযোগ করেন এক বিমানকর্মীর কাছে। ওই তরুণীর অভিযোগ, টয়লেট পরিস্কার নয় বলায় ওই বিমানকর্মী তাঁর সঙ্গেই টয়লেটে ঢোকেন।

তাঁকে এমনভাবে ছোঁন যা অত্যন্ত অস্বস্তিকর। তারপর সেই বিমানকর্মী দাবি করেন টয়লেট পরিস্কার। তরুণী যেন কথা না বাড়িয়ে সিটে গিয়ে বসেন। ততক্ষণে আরও ২ বিমানকর্মী তাঁকে ঘিরে ধরেন। তরুণীর অভিযোগ এই অবস্থায় আতঙ্কিত হয়ে তিনি বোনকে ফোন করতে গেলে ওই ৩ বিমানকর্মী তাঁকে অবিলম্বে ফোন রেখে সিটে গিয়ে বসতে বলে। না গেলে তাঁকে তখনই বিমান থেকে নামিয়ে দেওয়া হবে বলেও বিমানকর্মীরা হুমকি দেন বলে অভিযোগ ওই তরুণীর। এরপরই তাঁরা ওই তরুণীকে ধাক্কা মারেন বলে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।

কদিন আগেই এক প্রৌঢ় যাত্রীকে ফেলে মারধর করার অভিযোগ সামনে এসেছে ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফদের বিরুদ্ধে। এবার সেই তালিকায় যুক্ত হল এয়ার এশিয়ার বিমানকর্মীদের অভব্য আচরণের অভিযোগও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026