National

বিক্ষিপ্ত ঘটনা বাদে শান্তিতেই মিটল হিমাচলের ভোট

দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই মিটল হিমাচল প্রদেশের ভোটগ্রহণ পর্ব। রাজ্যের বিধানসভা নির্বাচনে ৬৮টি আসনে ৩৩৭ জন প্রার্থীর এদিন ছিল ভাগ্যপরীক্ষা। গণতন্ত্রের এই উৎসবে হাজির ছিলেন ৩৭ হাজার ভোটকর্মী, ১৭ হাজারেরও বেশি পুলিশ ও হোমগার্ড সহ ৬৫ কোম্পানি আধাসামরিক বাহিনী। নির্বাচন কমিশন ৩৯৯টি ভোগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছিল। কমিশন জানিয়েছে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭৪ শতাংশ।

ভোটগ্রহণের পর হওয়া বুথ ফেরত সমীক্ষায় অবশ্য গেরুয়ার পাল্লাই ভারী। প্রায় সব সমীক্ষাই হিমাচলে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এখন বিজেপির পিকে ধূমলের হাসি আরও চওড়া হবে নাকি বীরভদ্রের হাত ধরে কংগ্রেস ফের হিমালয়ের কোলে থাকা এই রাজ্যে ক্ষমতায় ফিরবে তা জানতে অপেক্ষা আরও ৪০ দিনের। হিমাচল প্রদেশের ভোটে এই প্রথম ৫০ হাজার তিব্বতি জাতিসমূহের মানুষ অংশ নিলেন। ইভিএম বন্দি করলেন তাঁদের গণতান্ত্রিক অধিকার।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026