National

বিল মেটাতে না চাওয়া গ্রাহকের মুখে গরম তেল ছুঁড়ল দোকানি

বিল মেটাতে না চেয়ে কপালে জুটল ফুটন্ত তেল। নারকীয় এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের উল্লাসনগরের একটি চাইনিজ রেস্তোরাঁয়। আক্রান্ত ব্যক্তি ২৯ বছরের যুবক ভিকি মাস্কে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে ভিকি তাঁর ৩ বন্ধুর সঙ্গে খেতে যান ভেনাস চক এলাকার মনোজ কলিওয়ারার চাইনিজ রেস্তোরাঁয়। রেস্তোরাঁর ভিতরে তাঁরা চাইনিজ খাবারের সঙ্গে মদ্যপান করছিলেন। রেস্তোরাঁয় তখন ভালোই ভিড় ছিল। খাওয়া শেষে বিল মেটাতে গিয়ে রেস্তোরাঁর কর্মচারিদের সঙ্গে ভিকির তর্কাতর্কি শুরু হয়। খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর বিলের টাকা পুরো মেটাতে অস্বীকার করেন ভিকি। এতে ক্ষেপে যান ওই রেস্তোরাঁর মালিক। দু’পক্ষে শুরু হয় উত্তপ্ত বাদানুবাদ।

সেইসময় ঝামেলার ফয়সালা করতে ফোনে ভাইকে তাড়াতাড়ি ওই রেস্তোরাঁয় আসার কথা বলেন ভিকি। ঠিক তখনই আচমকা রেস্তোরাঁর এক কর্মী গরম তেল ছুঁড়ে মারেন ভিকির মুখে। এতে তাঁর শরীরের অনেকখানি অংশ পুড়ে যায়। ভিকির কাছে দাঁড়িয়ে থাকা তাঁর বন্ধুর গায়েও গরম তেল ছিটকে যাওয়ায় পুড়ে যায় তাঁর চামড়া। বাদানুবাদ ও তেল ছোঁড়ার সেই সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। এদিকে গুরুতর আহত ভিকিকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ গ্রেফতার করে রেস্তোরাঁর মালিক ও অভিযুক্ত কর্মচারিকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026